নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্ব) আব্দুল কাইয়ুম চৌধুরী আগামীকাল ২৫ ফেব্রুয়ারি (বুধবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
তিনি রাজধানীতে অবস্থান করছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি/১১ ফাল্গুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাপ্তরিকভাবে আব্দুল কাইয়ুম চৌধুরীসহ ছয় সিটি করপোরেশন প্রশাসককে দায়িত্ব অর্পণ করেন।
সিসিকের নতুন প্রশাসক কাল সকাল ১১টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবেন। এরপর তিনি হজরত শাহজালাল (র) মাজার এবং পরে হজরত শাহপরান (র) মাজার জিয়ারত করবেন।
জিয়ারত সম্পন্ন করে আব্দুল কাইয়ুম চৌধুরী দুপুর সাড়ে ১২টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় করবেন।