সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি প্রার্থী হিসেবে ফয়সল আহমদ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর/১৪ পৌষ) সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মো সারওয়ার আলমের কাছে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের আগে ফয়সল আহমদ চৌধুরী নেতা-কর্মীদের ‘ধানের শীষ’ প্রতীকের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, ”২০১৮ সালের সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়েছিলাম; কিন্তু রাতের ভোটে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। সেই নির্বাচনে মাত্র ২ ঘণ্টায় এক লাখ ৮ হাজার ৮৯ ভোট পেয়েছিলাম। ভোটাধিকার হরণের বদলা নিতেই এবার ধানের শীষের বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপিরে সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাতি আসফাক আহমদ চৌধুরী, কিবরিয়া আহমদ ও কফিল উদ্দিন, বাঘা ইউনিয়ন সভাপতি কলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি জামাল আহমদ, সহসাধারণ সম্পাদক সেনাম উদ্দিন, লক্ষণাবন্দ ইউনিয়ন সাধারণ সম্পাদক নূর উদ্দিন, উপজেলা বিএনপির নেতা জাকির আহমদ, দারা আহমদ, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক শাহজান আহমদ, রাহাদ চাকলাদার, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক কামাল আহমদ, উপজেলা যুবদলের সদস্য ছারয়ার আহমদ সাব্বির আহমদ রেজাউল করিম, টিপলু আহমদ, রুহুল আমিন, মহসিন আহমদ, নাছির উদ্দিন, ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, যুগ্মআহবায়ক অলিউর রহমান, আলি আহমদ, সাইফ খান, মারজান আহমদ তানজিম, শাকিল আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাবেক আহবায়ক নূরুল হুদা বাবুল, যুগ্মসম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্মসম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, বৈদেশিক বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, সহশ্রম বিষয়ক সম্পাদক হোসেন আহমদ মেম্বার, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক এম এ হাসনাত জামিল, মিজাউর রহমান সামু, জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক আহসান জামিল, যুবদল নেতা ফয়সল আহমেদ ও জামিল আহমদ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অলিউর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি