সিলেট স্ট্রাইকার্স স্মারক উপহার দিলো সাংবাদিকদেরকে

প্রকাশিত November 4, 2022
সিলেট স্ট্রাইকার্স স্মারক উপহার দিলো সাংবাদিকদেরকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সিলেটের দল সিলেট স্ট্রাইকার্স সিলেট জেলা প্রেসক্লাবের সদসদেরকে স্মারক উপহার দিয়েছে।
বৃহস্পতিবার, ৩ নভেম্বর সন্ধ্যায় মহানগরীর বারুতখানায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে ফিউচার স্পোর্টস বাংলাদেশের পক্ষ থেকে সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল লোগোযুক্ত উপহারসামগ্রী সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি, ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদের হাতে তুলে দেন।
সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিনটি ফরমেটের সাবেক অধিনায়ক ‘ক্যাপ্টেন’ খ্যাত মাশরাফী বিন মর্তুজা। তিনবছরের জন্য দলের মালিকানায় আছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ। কয়েকদিন আগে সিলেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের সম্পর্কে জানান ফিউচার স্পোর্টস বাংলাদেশের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী। এ সময়
উপস্থিত সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদেরকে এই স্মারক উপহার দেওয়া হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি