সিলেট-সুনামগঞ্জ সড়কে পিকআপ দুর্ঘটনায় ৩ মাছ ব্যবসায়ী নিহত আহত ২ জন

প্রকাশিত January 2, 2024
সিলেট-সুনামগঞ্জ সড়কে পিকআপ দুর্ঘটনায় ৩ মাছ ব্যবসায়ী নিহত আহত ২ জন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিব মহাসড়কে মাছ বোঝাই পিকআপ দুর্ঘটনায় তিন মাছ ব্যবসায়ী নিহত ও দু’জন আহত হয়েছেন।
মঙ্গলবার, ২ জানুয়ারি (১৮ পৌষ) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকার লোকজন জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে বিলের মাছ বোঝাই হয়ে পিকআপটি সিলেটের লামাকাজি বাজারে যাওয়ার পথে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপে থাকা দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের নূরুল হক, শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের আব্দুল করিম ও জামালগঞ্জ উপজেলার আসাব উদ্দিন নিহত হন। আহতরা হলেন পিকআপ চালক মো জাহাঙ্গীর (৩০) ও তার সহকারী মো শাহিনূর মিয়া (১৮)। দু’জনেরই বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জীবধারা গ্রামে।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত ও মরদেহগুলো উদ্ধার করে। পিকআপটি থানায় নেওয়া হয়েছে। ।