সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত February 17, 2023
সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন। প্রভাষক করম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতাল সিলেটের হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা সাকির আহমদ (শাহীন)।
এছাড়াও কলেজের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক (ব্যবস্থাপনা) মোহাম্মদ বাবুলুর রশীদ এবং সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি