সিলেট সদর দর্জি শ্রমিক ইউনিয়নের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত April 4, 2023
সিলেট সদর দর্জি শ্রমিক ইউনিয়নের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট সদর দর্জি শ্রমিক ইউনিয়নের আলোচনা ও ইফতার মাহফিল সোমবার, ৩ এপ্রিল মহানগরীর জিন্দাবাজারে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক সভাপতি মো শাহজাহান আলী।
সিলেট সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল। আরও বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন থানা-২ সহসভাপতি এ টি এম খসরুজ্জামান, সাধারণ সম্পাদক মো আকবর আলী, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন জিম্মাদার, দর্জি শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সাত্তার শিপন, সিলেট মহানগর অটো রাইস মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো সাইদুল ইসলাম ও দর্জি শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো আল মামুন। সংবাদ বিজ্ঞপ্তি