সিলেট শাহজালাল ট্যুরিস্টস সোসাইটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগরীর একটি অভিজাত হোটেলে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা মো বদরুল হক। সভাপতিত্ব করেন শাহজালাল ট্যুরিস্টস সোসাইটির সভাপতি মো আব্দুল ওদুদ। পরিচালনা করেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাকি আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মো সাজাদুর রহমান, মো আজিজুল হক, মো আব্দুন নূর, চন্দন দাস, পর্যটন হোটেল সিলেটের ইউনিট ম্যানেজার মোতাহারুল ইসলাম ও ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের ইন্সপেক্টর মো নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন তাজপুর ডিগ্রি কলেজের অধ্যাপক মো খছরুজ্জামান, নেহারিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব কামরান হোসাইন, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ডাচ বাংলা ব্যাংক লামাবাজার শাখার ম্যানেজার মো আজিজুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি