সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী শিক্ষিকা সংবর্ধিত

প্রকাশিত November 30, 2022
সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী শিক্ষিকা সংবর্ধিত

সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কৃষ্ণা সূত্রধরের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার দুপুরে মহানগরীর দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের সাধুবাজারে বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গুলরেজ ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র তৌফিক বকস লিপন। সহকারী শিক্ষিকা সামিয়া তানরীম ও সামিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান ও মুসলিমা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষিকা কৃষ্ণা সূত্রধর, সহকারী শিক্ষিকা লীলা রাণী দাশ, সেলিনা বেগম, রাজিয়া সুলতানা ও জামিয়া ফেরদৌস প্রমুখ। মানপত্র পাঠ করে শিক্ষার্থী ফারিয়া সুলতানা।-সংবাদ বিজ্ঞপ্তি