সিলেট-মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের সভা ও কমিটি গঠন

প্রকাশিত February 24, 2023
সিলেট-মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের সভা ও কমিটি গঠন

সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সভা বৃহস্পতিবার সকালে সিলেট মহানগরীর টেকনিক্যাল রোডে হাবিব হোসেন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সিলেট-মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি শাহ নূরুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি হেলাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক হিরন মিয়া, সাংগঠনিক সম্পাদক জুনু মিয়া, অর্থ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত।
সভায় ২০২২ সালের আয়-ব্যয় হিসাব অনুমোদন করা হয়। এর আগে শুরুতে সংগঠনের সভাপতি, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব হোসেনের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শাহ নূরুর রহমানকে সভাপতি ও সৈয়দ মৌরশ আলীকে জ্যেষ্ঠ সহসভাপতি করে সংগঠনের ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তা হলেন সহসভাপতি সামছুদ্দিন বাবুধন, মোক্তার আহমদ, পারভেজ মিয়া ও আব্দুল আজিজ, কার্যনির্বাহী সদস্য কয়েছ উদ্দিন, অরুণ কুমার দেব, ফরিদুর রহমান, আফতাব উদ্দিন, পানসুর আলী, রায়হান হোসেন, নূর মিয়া, সৈয়দ রৌশন আলী, বিজিত দেব তমাল, বেলাল আহমদ, নূরুল ইসলাম রূপম ও মো লয়লু মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি