‘কবিরা ধনসম্পদ নয়-একটা সুন্দর, সমৃদ্ধশালী ও আলোকিত শান্তির পৃথিবী গড়তে চায়। নতুন পৃথিবী তারা সৃষ্টি করতে চায়, যেখানে থাকবে না কোনো হিংসা-বিদ্বেষ, হানাহানি-মারামারি-কলহ। থাকবে স্নেহ, মায়া, মমতা, ও ভালবাসা, যে ভালবাসায় ভ্রাতৃত্ববোধ তৈরি করে। সে লক্ষ্যেই তাদের কবিতার চাষ। সকল কালিমা দূর করে আলোকিত সমাজের জন্য তাদের কলম অবিরাম চলছে এবং চলবে।’
শনিবার সন্ধ্যায় মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে মোবাইল পাঠাগার কার্যালয়ে ৮০৩ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে পঠিত লেখার উপর আলোচনাকালে আলোচকরা এ অভিমত ব্যক্ত করেন।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেনন ও ছড়াকার আফতাব আল মাহমুদ। লেখাপাঠ করেন ও বক্তব্য রাখেন ছড়াকার কবির আশরাফ, প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, জুবের আহমদ সার্জন, ছড়াকার ফতুল করিম হাসান, মাহবুব হাসনাত, মনোয়ার হোসেন, খালেদ আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি