সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত April 28, 2023
সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, রমজানের শিক্ষা কতটা বাস্তবজীবনে প্রয়োগ করা হয়েছে তা পর্যালোচনা করতে হবে। আত্মশুদ্ধি অর্জনের মাসে নিজেকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তোলার যে প্রশিক্ষণ হয়েছে সেই আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে।
মঙ্গলবার, ২৫ এপ্রিল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে শ্রমজীবীদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর সভপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মিয়া মো রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা উত্তরের সাধারণ সম্পাদক জালাল আহমদ, মহানগর সহসাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, মাওলানা সাজ্জাদুর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার ও আব্দুল জলিল। সংবাদ বিজ্ঞপ্তি