সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট মহানগর পুলিশ-এসএমপি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি/১৩ ফাল্গুন) বিকেল ৩টায় এসএমপি সদর দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
সভায় নগর পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা জোরদার এবং নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এ সময় সিসিক প্রশাসক বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও নিরাপদ নগর গড়ে তুলতে সিটি করপোরেশন ও পুলিশের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পুলিশি সেবার মান উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি