সিলেট মহানগর গোয়েন্দা বিভাগ-ডিবির অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ ৭ জুয়ারি গ্রেফতার হয়েছে।
মহানগর ডিবির তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বৃহস্পতিবার, ১১ জানুয়ারি (২৭ পৌষ) বিকেল সোয়া ৫টার দিকে ডিবি টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির এয়ারপোর্ট থানাধীন বড়শালা নয়াবাজার এলাকায় আম্বরখানা-বিমানবন্দর সড়কে জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো জুবেল (২৮, পিতা আব্দুর নূর, মংলিপাড়, বড়শলা, সিলেট), মো জুনেদ (২৪, পিতা আব্দুস সালাম, মংলিপাড়, বড়শলা, সিলেট), মো মোখলেছ মিয়া (৩৭, পিতা মৃত এরশাদ আলী, সুজনগ্রাম, লাখাই, হবিগঞ্জ), রাজ্জাক হোসেন (৩৭, পিতামৃত হোসাইন, মংলিপাড়, বড়শলা, সিলেট), শরীফ আহমেদ (১৯, পিতা শফিক মিয়া, মংলিপাড়, বড়শলা, সিলেট), মো কামরুল হাসান (৩২, পিতা মো চাঁন মিয়া, মংলিপাড়, বড়শলা, সিলেট) ও মো হোসেন মিয়াকে (৩৬, পিতা আতাউর রহমান, মংলিপাড়, বড়শলা, সিলেট) গ্রেফতার করা হয়।