সিলেট মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শিবগঞ্জ সোনারপাড়া এলাকায় অনুষ্ঠিত সভায় ওয়ার্ড বিএনপির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সহসভাপতি রানা মিয়া, শফিকুর রহমান, মইনুল ইসলাম শায়েখ, মনির আহমদ, যুগ্মসম্পাদক মো মুহিবুর রশিদ, শাহীন আহমদ, জুবেল আহমদ, এমদাদুল হক আনোয়ার, সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মো হাসিম, মো আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ মিলাদ হোসেন মিলাদ, দপ্তর সম্পাদক পাপলু মিয়া, প্রচার সম্পাদক সেলিম মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক ফজলে রহিম বিলাওয়াল, ছাত্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন লিজু, শ্রম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক দীপু ভৌমিক, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সেলিম আহমদ, ক্ষুদ্র ঋণ ও সমবায় সম্পাদক মো জালাল, গণশিক্ষা সম্পাদক সাঈদ আহমদ কামরান, স্থানীয় সরকার সম্পাদক জাকির হোসেন, ধর্ম সম্পাদক নূর আলম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি