সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বরে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

প্রকাশিত January 22, 2024
সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বরে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বর-স্টেশন রোড ব্যবসায়ী সমিতি ও শ্রমিক আউলিয়া ফেডারেশনের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২০ জানুয়ারি রাতে হুমায়ুন রশিদ চত্বরে শাহজান মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক আউলিয়া ফেডারেশনের ক্যাশিয়ার শামিম আহমেদের পরিচালনায় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, সেক্রেটারি শাহিন আহমদ, শ্রমিক নেতা আলন মিয়া, সমাজসেবী সেলিম আহমদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ মতিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ওয়াজ মাহফিলে তাফসির পেশ করেন প্রধান অতিথি মাওলানা মোবারক উল্লাহ আজাদী (ঢাকা), প্রধান বক্তা মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদী, মাওলানা মুফতি নেছার আহমদ (চট্রগ্রাম), মাওলানা শামছুল হক নূরী (ছাতকী), কায়স্থরাইল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান নাঈমী, মোমিনখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আলী হুসাইন, মোমিনখলা নূরজাহান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক, কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আব্দুল্লাহ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি