মহানগরীতে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫০০ কম্বল বিতরণ

প্রকাশিত February 3, 2022
মহানগরীতে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫০০ কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে প্রায় দেড়ঘণ্টা ধরে মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে পথে-ফুটপাতে থাকা মানুষসহ বিভিন্ন পেশার শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই কম্বল বরাদ্দ দিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য মিঠু দাস জয় ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।