সিলেট মহানগরীতে মশক নিধনে শুরু হচ্ছে সিসিকের বিশেষ অভিযান

প্রকাশিত February 27, 2026
সিলেট মহানগরীতে মশক নিধনে শুরু হচ্ছে সিসিকের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীকে মশার কবল থেকে মুক্তি দিতে সিলেট সিটি করপোরেশন-সিসিক মশক নিধনে বিশেষ অভিযান শুরু করছে।
আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
উল্লেখ্য, মশক নিধনে সিলেট সিটি কর্পোরেশনের নিয়মিত অভিযান চলছে। তবে সিসিকের প্রশাসক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব গ্রহণের পর পরিচ্ছন্ন আধুনিক নগর গড়ার লক্ষ্যে মশা নির্মূলের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এমন অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছেন।
সিলেট মহানগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে এ বিশেষ অভিযান শুরু হবে।