সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দক্ষিণ সুরমায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার, ১২ জুলাই দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন খান। প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন অধ্যাপক ডা আবুল হাসেম। প্রধান আলোচক ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ মহানগর শাখার সাবেক সদস্য সচিব লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা ইসলাম আলী, সাহেদ আহমদ, সামছুল ইসলাম, মুমিন ছোবহান, গিয়াস উদ্দিন, হাসী রাণী মালাকার, বকুল বেগম, সিলেট নগরবার্তাটোয়েন্টিফোর সম্পাদক সোহেল আহমদ, সার্চলাইট সম্পাদক আব্দুল কাদির রাজু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি