সিলেট বিভাগের ১৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত November 3, 2025
সিলেট বিভাগের ১৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর/১৮ কার্তিক) ঢাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে ২৩৭টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করেন।
এ সময় তিনি জানান, সিলেট বিভাগের বাকি ৫টি আসন সহ ৬৩টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।
সিলেট বিভাগের নাম ঘোষিত প্রার্থীরা হলেন, সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মোক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে যুক্তরাজ্য প্রবাসী এম এ মালিক ও সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট-৪ ও সিলেট-৫ আসনে নাম ঘোষণা করা হয়নি।
সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে যুক্তরাজ্য প্রবাসী কায়সার আহমদ ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলন।
সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে নাম ঘোষণা করা হয়নি।
মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান ও মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান।
হবিগঞ্জ-২ আসনে সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ ও হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সাল।
হবিগঞ্জ-১ আসনে নাম ঘোষণা করা হয়নি।