আতিকুল ইসলাম, যুক্তরাজ্য : গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েস্ট রিজিওনের ঈদপুনর্মিলনী ডিনার ডিনারপার্টির আলোচনা সভায় সিলেট বিভাগের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো সহ বন্যা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
গত ২৩ জুন যুক্তরাজ্যের বৃস্টল শহরের বালটি হাউসে এই আলোসভার আয়োজন করা হয়।
সংগঠনের রিজিওনাল কনভেনার কাইয়ুম খান ফয়সলের সভাপতিত্বে এবং সদস্য সচিব তাহির আলী আলম ও যুগ্মসচিব সেবুল আহমেদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কো-কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ, রিজিওনাল প্রধান উপদেষ্টা আতিকুর রহমান, উপদেষ্টা হাবিবুর রহমান, কাউন্সিলার বদরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য শাহ শাফি কাদির ও আব্দুর রউফ তালুকদার, সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব রকিবুর রহমান, জয়েন্ট কনভেনার জহির আলী, জয়েন্ট ট্রেজারার শেখ সুমন তরফদার, সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল ওয়াব জাহাঙ্গীর, নিউপোটের জয়েন্ট কনভেনার নূরুল ইসলাম ও স্পোর্টসমাউথের জয়েন্ট কনভেনার ফজলু মিয়া।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো কয়েস উদ্দিন, ইলিয়াছ মিয়া, কাইয়ুম খান, নজরুল ইসলাম, শাহাব উদ্দিন আলম, বদরুল হোসেন, সুবন আহমেদ, লুৎফুর রহমান, আবদুর রহিম, তাজুল ইসলাম, আব্দুল হাকিম, মান্নান মিয়া, কামাল উদ্দিন, ওয়াদুদ মিয়া, আজিজুর রহমান ও আহমেদ আলম রাফি।
প্রধান অতিথি মোহাম্মদ মকিস মনসুর, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করাসহ বিমানের ভাড়া কমানোর দাবি জানান।
অন্যান্য বক্তা এনআইডি কার্ড সংশোধনীতে সময়ক্ষেপণ না করা, সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোসহ বন্যা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।