সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা

প্রকাশিত March 31, 2023
সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা

আগামী ৭ এপ্রিল জাতীয়তাবাদী যুবদলের সিলেটে বিভাগীয় প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিল সর্বাত্মকভাবে সফল করতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৩১ মার্চ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক (সিলেট বিভাগ), জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় মহানগরীর ভাতালিয়ায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন।
সভায় সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, সকল উপজেলা এবং পৌর যুবদলের আহবায়ক ও যুগ্মআহবায়কগণ উপস্থিত ছিলেন।
যুবদলের সাবেক আহবায়ক কমিটির মধ্য থেকে উপস্থিত ছিলেন, লিটন আহমদ, কয়েস আহমদ, জুনেদ আহমদ, জি এম বাপ্পি, মকসুদুল করিম নোহেল, এনামুল হক চৌধুরী শামিম, আমিনুল ইসলাম আমিন ও এস এম পলাশ। সংবাদ বিজ্ঞপ্তি