সিলেট বিবেকের বার্ষিক মতবিনিময় সভা আগামী রবিবার

প্রকাশিত December 22, 2022
সিলেট বিবেকের বার্ষিক মতবিনিময় সভা আগামী রবিবার

মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেকের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টামণ্ডলী, দাতা সদস্য, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য, নির্বাহী কমিটির সদস্য ও শুভানুধ্যায়ীদের নিয়ে বার্ষিক মতবিনিময় সভা আগামী রবিবার, ২৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় মহানগরীর দাড়িয়াপাড়ায় (রসময় হাইস্কুল সংলগ্ন) প্যারালাক্স পার্টি সেন্টার অনুষ্ঠিত হবে।
এতে যথাসময়ে উপস্থিত থেকে সংগঠনটির সমৃদ্ধি সাধনে সুচিন্তিত অভিমত ব্যক্ত করার জন্যে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট বিবেক সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক উপধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সহসভাপতি ও মতবিনিময় সভা প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব। সংবাদ বিজ্ঞপ্তি