সিলেট প্লাজার ব্যবসায়ী কামরুল ইসলাম খোকনের মৃত্যুতে আ লীগের শোক

প্রকাশিত October 9, 2023
সিলেট প্লাজার ব্যবসায়ী কামরুল ইসলাম খোকনের মৃত্যুতে আ লীগের শোক

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর আত্মীয় সিলেট প্লাজা মার্কেটের ব্যবসায়ী, ২০০৭ সালের ১৪ মে আলোচিত ওয়ান ইলেভেনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কারা নির্যাতিত মেজরটিলা ইসলামপুর নিবাসী কামরুল ইসলাম খোকন শুক্রবার দিনগত রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান শোক জানিয়েছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি