সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশন সিলেট মহানগরীর গোটাটিকরে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ মোশাররফ হোসেন।
হানিফ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। ওসমানীনগর জোনাল অফিসের ডিজিএম নাঈমুল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী, আরইবির প্রতিনিধি উপপরিচালক মোহাম্মদ হানিফুজ্জামান, বিদায়ী সচিব মোহাম্মদ মেন্দি মিয়া ও বিদায়ী কোষাধ্যক্ষ এমদাদুর রহমান।
দ্বিতীয় অধিবেশনে আরইবি প্রতিনিধিদের পরিচালনায় বিভিন্ন এলাকার নির্বাচিত পরিচালকদের ভোটে নতুন বোর্ড গঠন করা হয়। এতে সাংবাদিক আব্দুল আহাদ (গোলাপগঞ্জ) সভাপতি, নজরুল হক তাপাদার (জকিগঞ্জ ও বিয়ানীবাজার) সহসভাপতি, মোহাম্মদ আব্দুল হাই (ফেঞ্চুগঞ্জ) সচিব ও সহিদুল হাসান (জকিগঞ্জ) কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
এদিকে নবনির্বাচিত বোর্ড নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সভাপতি হানিফ আহমদ ও সাবেক সচিব মোহাম্মদ মেন্দি মিয়া সহ বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত পরিচালকবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি