নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে জানতে পেরে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১ জুলাই) বিকেল পৌণে ৪টার দিকে বাঁশবাড়ী এলাকার একটি মুদির দোকানের ভিতরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫টি স্মার্ট মোবাইল ফোন ও ৪টি খাতা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রঙধনু এলাকার টুটুল আহমেদ (৩২, পিতা মো ফজলু মিয়া) ও তারেক আহমেদ (২৮, পিতা আব্দুল মজিদ) এবং মো শাহাজ উদ্দিন (৩৫, পিতা মৃত লাল মাহমুদ, খিদ্দরপুর, বিশম্ভরপুর, সুনামগঞ্জ)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।