সিলেট ডায়াবেটিক সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গঠিত হয়েছে নতুন কার্যকরী কমিটি। এতে অধ্যাপক ডা এম এ আহবাব সভাপতি ও লোকমান আহমদ সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন।
শুক্রবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট মহানগরীর জিন্দাবাজারে পুরানলেনে সিলেট ডায়াবেটিক সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা এম এ আহবাব। যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় শুরুতে সিলেট ডায়াবেটিক সমিতির সকল প্রয়াত জীবন সদস্য ও জাতীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
এরপর সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক অবস্থা বর্ণনা করে বক্তব্য রাখেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা আলাউদ্দিন আহমেদ ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা ললিত মোহন নাথ। এছাড়া সিলেট ডায়াবেটিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন বিগত ৩১ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দে ৩৬ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন। পরে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২২ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক লোকমান আহমদ। এছাড়া কোষাধ্যক্ষ এম এ মান্নান কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় প্রতিবেদন-২০২২ পাঠ ও ২০২৩ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম সমিতির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা উপস্থাপন করেন।
সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন, আয়কর রিটার্ন প্রস্তুত ও অডিটর নিয়োগ এবং প্রস্তাবিত বাজেট ও প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের উপর মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন সিলেট ডায়াবেটিক সমিতির সম্মানিত জীবন সদস্য ডা শামীম আহমদ, এনায়েত হোসেন সরওয়ার, বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী, শহিদুল হক তালুকদার, মুজিবুর রহমান চৌধুরী, অধ্যাপক শফিকুর রহমান, আখতার হোসেন খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, ডা শুধাংশু রঞ্জন দে, নূরুল ইসলাম চৌধুরী, আবু তালেব মুরাদ, লন্ডন প্রবাসী মো সুলতান আহমদ, আব্দুল মালিক মারুফ, লোকমান হোসেন, ইশতিয়াক সিদ্দিকী, আলমগীর আহমদ, আলিমুছ ছাদাত চৌধুরী, কবীর আহমদ সিদ্দিকী, আব্দুল কাইয়ুম বিলু, আব্দুল হাসিব চৌধুরী, আরব আলী, কে এ কিবরিয়া চৌধুরী, আখতার আহমদ চৌধুরী, মুস্তাকিম চৌধুরী অনি, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, অ্যাডভোকেট স্বাধীন চন্দ্র রায়, আহমেদুল কিবরিয়া বকুল, খায়রুল হাসান, খায়রুল জাফর চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য করিমদাদ চৌধুরী প্রমুখ। এছাড়া ভার্চুয়ালি দেশ ও বিদেশের বিভিন্ন জায়গা থেকে আব্দুল মালিক, নোমান আহমদ ইন্তেজার, মতিউর রহমান মতিন, ইমতিয়াজ আহমদ, মো আব্দুল মুনিম, সালেহ আহমদ, রুকন উদ্দিন ও মঈন উদ্দিন চৌধুরী সহ অনেক জীবন সদস্য আলোচনায় অংশ গ্রহণ করেন।
সাধারণ সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন, ২০২২ সালের আয়-ব্যয় নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও ২০২৩ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন ও সিলেট ডায়াবেটিক সমিতির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের জন্য প্রস্তাব করেন সমিতির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন এবং উপস্থিত সম্মানিত জীবন সদস্যগণের সমর্থনে তা অনুমোদিত হয়।
এরপর সভায় সিলেট ডায়াবেটিক সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ব্যারিস্টার মো আরশ আলী ও সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশিদ শোয়েব ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি