সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মুজিবের ইন্তেকাল

প্রকাশিত May 15, 2026
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মুজিবের ইন্তেকাল

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক (মানবাধিকার বিষয়ক) এবং সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর-পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৫ মে/১ জুন) ভোরে হৃদরোগজনিত কারণে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার নামাজে জানাজা আজ বাদ জুম্মা হযরত শাহজালাল (র) এর দরগা প্রাঙ্গণে ও বাদ আসর গোলাপগঞ্জ উপজেলায় নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
সিলেটে জেলা বিএনপির তথ্য সেল খবরটি দিয়েছে।