সিলেট জেলা বিএনপিতে পাপলুর পদ স্থগিত || কাজে বিরত থাকার নির্দেশ

প্রকাশিত March 31, 2023
সিলেট জেলা বিএনপিতে পাপলুর পদ স্থগিত || কাজে বিরত থাকার নির্দেশ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্মসাধারণ সম্পাদক (৩) সিদ্দিকুর রহমান পাপলুর পদ স্থগিত করা হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটি পদ স্থগিত করার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছে।
বৃহষ্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা আসে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় সকল কর্মকানণ্ড থেকে বিরত থাকারও নির্দেশনা দেয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি