সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে মহানগর স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

প্রকাশিত January 5, 2023
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে মহানগর স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, যুগ্নআহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, আব্দুল হাশিম জাকারিয়া, সৈয়দ আমির আলি, রুনু আহমদ, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, সদস্য কামরুজ্জামান দিপু, দেওয়ান রেজা মজিদ, সৈয়দ আমিরুল হক সলিট, মেহেদী হাসান সপু, আবির হাসান মুহিন, সফিকুল ইসলাম, সেলিম মিয়া, মো সামাদ হোসেন, রায়হান আহমদ, ইকবাল আহমদ সোলেমান আহমদ, সোবহান আজাদ, ইবনে জাহান তানভির, গোলাম রাব্বানি ও গোলাম মোস্তফা।
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, বর্তমান সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, কার্যনির্বাহী পরিষদ সদস্য মো আনোয়ার হোসেন, রনজিৎ কুমার সিংহ ও সিলেট জেলা প্রেসক্লাব সদস্য আশরাফ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি