সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময় করলেন খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশিত December 23, 2025
সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময় করলেন খন্দকার আব্দুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী, দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অতীতে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে সিলেট উন্নয়নে পিছিয়ে আছে। তবে এবার বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্দ অনেক বাড়ানো হবে এবং পারিকল্পিত উন্নয়ন হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর/৮ পৌষ) সিলেট জেলা প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা।
বিএনপি প্রার্থী বলেন, কার্যকর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ, যার ওপর সকল মানুষের আস্থা থাকবে-প্রত্যেক নাগরিক অন্যায় হলে আইনের দ্বারা প্রতিকার পাবে। প্রতিষ্ঠান হিসেবে পুলিশের ভূমিকা থাকবে।
তিনি বলেন, ”গত ৫৪ বছরে এখনো আমরা এক পা এগুলে দুই পা পিছিয়েছি। তবে রাজনৈতিক দলগুলো এখন একমত হয়েছে যে, আগামীতে আর দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না।”
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় নিজেকে যেভাবে তৈরি করেছেন, সেটা বিগত দিনে অন্য কেউ পারেননি। রাষ্ট্রের এই অগোছালো অবস্থা থেকে উত্তরণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকেই ভূমিকা পালন করতে হবে।
তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়রকালীন কাজের ভূয়সী প্রশংসা করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ফখরুল ইসলাম, সমকালের সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, বিজনেস স্ট্যান্ডার্ডের সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবু, ক্রীড়া সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, ষাধ্যক্ষ দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য রাজিব রাসেল ও তুহিনুল হক তুহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদিরের মিডিয়া টিমের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক বদরুদ্দেজা বদর, যুগভেরীর সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন, মোকলেছুর রহমান, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার সোহাগ আহমদ, মাইটিভির ক্যামেরাপার্সন শাহিন আহমদ, আজকের সিলেট ডট কমের সহকারী সম্পাদক এস এম মিজানুর রহমান, সংগঠনের সদস্য আশরাফ আহমদ, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটো সাংবাদিক রেজা রুবেল প্রমুখ।