সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবা আর নেই

প্রকাশিত September 2, 2026
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবা আর নেই

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মো সোহেল আহমদ সুহেলের (নবীন সোহেল) বাবা মো সোনাফর আলী ঠিকাদার আর নেই।
তিনি বুধবার (২ সেপ্টেম্বর/১৮ ভাদ্র) দুপুর সাড়ে ১২টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব কাউপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার বয়স ছিলো ৮২ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।