সিলেট জেলা প্রেসক্লাবের শেকড় শতবর্ষ গভীরে : সাধারণ সভায় অভিমত

প্রকাশিত January 29, 2026
সিলেট জেলা প্রেসক্লাবের শেকড় শতবর্ষ গভীরে : সাধারণ সভায় অভিমত

নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান, সিলেট বিভাগে সাংবাদিকদের বৃহত্তম সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-এজিএম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঈন উদ্দিন। সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ মাইস্লাম রাজেশের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির। এর আগে
কোরআন তেলাওয়াৎ করেন দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার মাওলানা আতিকুর রহমান নগরী। গীতা পাঠ করেন একই পত্রিকার সহকারী বার্তা সম্পাদক রজত কান্তি চক্রবর্তী। পরে সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বার্ষিক কার্য প্রতিবেদন ও কোষাধ্যক্ষ আনন্দ সরকার অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনের উপর ও সংগঠনের অগ্রযাত্রাকে বেগবান করতে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, দৈনিক উত্তরপূর্বর ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক একাত্তরের কথার নির্বাহী সম্পাদক মো ইমরান আহমদ, দৈনিক যুগান্তরের স্টাফ ফটো জার্নালিস্ট মামুন হাসান, সংগঠনের সাবেক সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি এস সূটন সিংহ, বাংলা টিভির সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস (মো আব্দুল কাইয়ুম), দৈনিক উত্তরপূর্বর সিনিয়র রিপোর্টার মো ওলিউর রহমান, দৈনিক আলোকিত সময়ের সিলেট ব্যুরো প্রধান সুলতান সুমন, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি মো দ্বোহা চৌধুরী, দৈনিক খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন, দৈনিক একাত্তরের কথার চিফ রিপোর্টার জিকরুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, দীপ্ত টিভির সিলেট জেলা প্রতিনিধি জয়ন্ত কুমার দাস এবং দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার রেজা রুবেল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনবির সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক সংবাদ প্রতিদিনের ব্যুরো প্রধান শাব্বীর আহমদ ফয়েজ, দৈনিক উত্তরপূর্বর জ্যেষ্ঠ প্রতিবেদক মীর্জা সুহেল আহমদ, দৈনিক যুগভেরীর যুগ্ম বার্তা সম্পাদক দেবাশীষ দেবু, দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো ইউসুফ আলী, বাংলানিউজটুয়েন্টিফোরডটকমের ফটো করেসপন্ডেন্ট মাহমুদ হোসেন, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম এ মালেক, দৈনিক উত্তরপূর্বর প্রধান আলোকচিত্রী শংকর দাস, দৈনিক উত্তরপূর্বর জ্যেষ্ঠ প্রতিবেদক অমল কৃষ্ণ দেব, সিলেটভিউটুয়েন্টিফোরডটকমের স্টাফ ফটো সাংবাদিক মো নূরুল ইসলাম, সিলেটভিউটুয়েন্টিফোরডটকমের মফস্বল সম্পাদক সুব্রত দাস, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, মাই টিভির ক্যামেরাপার্সন মো শাহীন আহমদ, দৈনিক জৈন্তাবার্তার উপ সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, আলোকিত প্রতিদিনের প্রতিনিধি শেখ মো লুৎফুর রহমান, সিলেটভিউটুয়েন্টিফোরডটকমের বার্তা সম্পাদক মো এনামুল কবীর ও নিজস্ব প্রতিবেদক রাশেদুল হোসেন সোয়েব, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ছাদেক আহমদ আজাদ, মাই টিভির প্রতিনিধি মৃণাল কান্তি দাস, দৈনিক জাতীয় অর্থনীতির ব্যুরো প্রধান মোখলেছুর রহমান, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, দৈনিক উত্তরপূর্বর সিনিয়র সাব এডিটর ফয়জুল আহমদ, দৈনিক খোলা কাগজের ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, দৈনিক জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ, সিলেটপ্রতিদিনটুয়েন্টিফোরডটকমের স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, সিলেটভিউটুয়েন্টিফোরডটকমের স্টাফ ফটোসাংবাদিক পল্লব ভট্টাচার্য্য, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার এ এস রায়হান, আজকের সিলেটডটকমের সহকারী সম্পাদক এস এম মিজানুর রহমান, সিলেটভিউটুয়েন্টিফোরডটকমের সিনিয়র সাব এডিটর মো শাকিলুজ্জামান, এটিএন নিউজের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি, একাত্তর টিভির ক্যামেরাপার্সন তারেক আহমদ, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন ও সহযোগী সদস্য বার্তাটুয়েন্টিফোরডটকমের প্রতিনিধি মো মশাহিদ আলী।
কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, পাঠাগার সম্পাদক মো আলী আকবর চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো সোহেল আহমদ সুহেল, রনজিত কুমার সিংহ, তুহিন আহমদ ও রাজীব আহমেদ রাসেল।
এদিকে, গত বছর সংবাদ সম্মেলনে সর্বাধিক উপস্থিতির জন্য সংগঠনের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীনকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের শেকড় শতবর্ষ গভীরে। সিলেট বিভাগে সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যরা সবাই মেধাবী, প্রতিভাবান এবং জাতীয় ও আঞ্চলিক শীর্ষ সকল সংবাদমাধ্যমে কর্মরত। সব মহলেই সিলেট জেলা প্রেসক্লাব সমাদৃত।
সভায় সিলেট জেলা প্রেসক্লাবের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।