সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের জন্মদিন পালন

প্রকাশিত January 5, 2023
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের জন্মদিন পালন

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর পূর্ব জিন্দাবাজারে বারুতখানায় সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, বর্তমান সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, কার্যনির্বাহী পরিষদ সদস্য মো আনোয়ার হোসেন, রনজিৎ কুমার সিংহ ও সিলেট জেলা প্রেসক্লাব সদস্য আশরাফ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি