সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল সহ কার্যনির্বাহী পরিষদের সকলকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহসভাপতি মো আতিক হোসেন আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
সিলেট চেম্বার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সবাই তাদের মেধা, প্রজ্ঞা ও মননকে কাজে লাগিয়ে নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সক্ষম হবেন এবং সিলেট জেলা প্রেসক্লাবকে আরো গতিশীল করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করবেন।
তার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সার্বিক সফলতা কামনা করেন।