সিলেট জেলা পুলিশের তৎপরতায় মেছোবাঘ বনবিভাগের কাছে হস্তান্তর

প্রকাশিত November 7, 2023
সিলেট জেলা পুলিশের তৎপরতায় মেছোবাঘ বনবিভাগের কাছে হস্তান্তর

সিলেটের বিশ্বনাথ উপজেলায় আটক করা একটি মেছোবাঘ জেলা পুলিশের তৎপরতায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার, ৬ নভেম্বর সকাল ৯টায় বিশ্বনাথ পৌরসভার সুড়িরখাল এলাবাবাসী প্রাপ্তবয়স্ক একটি মেছোবাঘ আটক করেন।
খবর পেয়ে সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেছোবাঘটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।
পরে উদ্ধারকৃত মেছোবাঘটি যাতে প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হলে বন বিভাগের পক্ষে বীরেশ চন্দ্র কর প্রাণীটিকে গ্রহণ করেন।
মেছোবাঘটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। তথ্য বিবরণী