নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা গোয়েন্দা শাখা-ডিবি গোয়াইনঘাট উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌণে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পশ্চিম লাখের পাড় গ্রামে রাধানগর-মামার দোকানগামী সড়কে চেক পোস্ট পরিচালনা করে।
এ সময় মো রায়হান আহমদ (২২, পিতা মুজিবুর রহমান, পান্তুমাই, গোয়াইনঘাট, সিলেট) নামের একজনকে এই বিপুল সংখ্যক ইয়াবাসহ গ্রেফতার করা হয়।