সিলেট জেলা কৃষক লীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক সাইয়ুম বকসের সপরিবারে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে জেলা কৃষক লীগ মঙ্গলবার, ২৫ এপ্রিল বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করে।
জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামছুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি খলকু মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক শাহ আহমেদুর রব এবং মৎস্য ও প্রাণিসম্পদ সম্পাদক শামীম কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর সুজাম, প্রচার সম্পাদক আবুল হুসেন (অবসরপ্রাপ্ত সার্জেন্ট), সহপ্রচার সম্পাদক ইমরান খান রায়হান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদ মস্তাক আহমদ, জেলা সদস্য কাছা মিয়া মেম্বার, রফিকুল ইসলাম রফু, সোয়েব আহমদ লুকুছ, আশফাক আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াহইয়া, শাহ মো সিহাব উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা কৃষক লীগের সভাপতি খছরুজ্জামান খছরু, সাধারণ সম্পাদক বদরুল আলম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি