সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে চেম্বারের অভিনন্দন

প্রকাশিত January 13, 2024
সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে চেম্বারের অভিনন্দন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৪) সভাপতি পদে অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সহ নির্বাচিত সকলকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অভিনন্দন জানিয়েছে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহসভাপতি মো আতিক হোসেন অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল নেতৃত্বে জেলা আইনজীবী সমিতির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং ব্যবসায়ী ও জনসাধারণের আইনি সেবা প্রদানে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। সংবাদ বিজ্ঞপ্তি