সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৭০৭) জেলা কমিটির উদ্যোগে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৪ অক্টোবর দক্ষিণ সুরমার চন্ডিপুলে একটি এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সদস্য রাজা আহমদ রাজার পরিচালনায় প্রতিনিধি সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সহসভাপতি মো আবুল মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক সাহাবউদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান নির্বাচন কমিশনার মানিক খান, কোষাধ্যক্ষ মামুন মিয়া, সদস্য আলতাফ হোসেন চৌধুরী, মো মানিক মিয়া, সুজন মিয়া, লিটন মিয়া, এম এ বরকত আলী, এপল আহমদ, খালোরমুখ উপপরিষদের সভাপতি মো খলিল, টিলাগড় উপপরিষদের সাবেক সভাপতি নূরুল ইসলাম খান, মাইজগাঁও উপপরিষদের সভাপতি মতিন মিয়া, উপশহর উপপরিষদের আহবায়ক খোকন আহমদ, বিশ্বনাথ দক্ষিণপার উপপরিষদের সভাপতি এবায়দুল খান, সালুটিকর উপপরিষদের সাবেক সম্পাদক রফিক মিয়া ও সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম।
বক্তারা বলেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে একটি অপশক্তি ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সংগঠনের সকলকে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি