নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে কাজী আখতার উল আলম যোগদান করেছেন।
এর আগে তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
কাজী আখতার উল আলম ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।
শনিবার (২৯ নভেম্বর/১৪ অগ্রহায়ণ) জেলা পুলিশের এক তথ্য বিবরণীতে নতুন পুলিশ সুপারের যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়।