সিলেট চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে জুয়েলারি সমিতির এডহক কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত May 15, 2023
সিলেট চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে জুয়েলারি সমিতির এডহক কমিটির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জুয়েলারি সমিতি, সিলেট জেলা শাখার এডহক কমিটির নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতিমণ্ডলীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার, ১৫ মে বিকেলে চেম্বার ভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ জুয়েলারি সমিতি, জেলা শাখার এডহক কমিটির সদস্য সচিব নীহার কুমার রায় বলেন, সিলেটে প্রায় ৩৫০ জন জুয়েলারি ব্যবসায়ী সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী ৬ জুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি এই নির্বাচন আয়োজনে সিলেট চেম্বারের সহযোগিতা চান ও নির্বাচন পর্যবেক্ষণের জন্য চেম্বার সভাপতিকে অনুরোধ জানান।
সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক তাহমিন আহমদ সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য বাংলাদেশ জুয়েলারি সমিতি, জেলা শাখার এডহক কমিটিকে ধন্যবাদ জানান।
তিনি সংগঠনটির আগামী নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো আতিক হোসেন, বাংলাদেশ জুয়েলারি সমিতি, জেলা শাখার এডহক কমিটির সদস্য মো সুনু মিয়া, খোরশেদ আলম, আবুল হাসান নজু, মো সোহেল আহমদ, শেখ মো আলমগীর ও অরুণ কুমার কর। সংবাদ বিজ্ঞপ্তি