এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘ফ্যাশন ডিজাইনিং’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি/২৩ পৌষ) বিকেল ৩টায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে এই সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট চেম্বারের উপনির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল ও মো আজিজুর রহিম খান এবং এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মিজানুর রহমান।
বক্তাগণ বলেন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিলেটের এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সিলেট চেম্বার ও এসএমই ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ একত্রে কাজ করে যাচ্ছে। সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সাঈদুর রহমান মাসুদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাঈদ খান ও মো ইমরান হোসেন।