সিলেট চেম্বারে ‘ফাস্ট ফুড ও বেকারি পণ্য তৈরি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত February 4, 2024
সিলেট চেম্বারে ‘ফাস্ট ফুড ও বেকারি পণ্য তৈরি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ‘ফাস্ট ফুড ও বেকারি পণ্য তৈরি’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
চেম্বার সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমাপূর্বক নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রেজিস্ট্রেশন ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে করা হবে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে। রেজিস্ট্রেশনের জন্য ০১৭১২৮৫৬৩৫৭, ০১৬০৯৯১৯৪৪১ ও ০১৭৯৪৪৯৯৬৮৪ নম্বরে যোগাযোগ করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি