সিলেট চেম্বারের সেমিনার ওয়ার্কশপ ও সম্মাননা প্রদান সাব-কমিটির সভা

প্রকাশিত July 16, 2024
সিলেট চেম্বারের সেমিনার ওয়ার্কশপ ও সম্মাননা প্রদান সাব-কমিটির সভা

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেমিনার, ওয়ার্কশপ ও সম্মাননা প্রদান সাব-কমিটির প্রথম সভা ১৪ জুলাই বিকাল সাড়ে ৪টায় চেম্বার বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সেমিনার, ওয়ার্কশপ ও সম্মাননা প্রদান সাব-কমিটির ডাইরেক্টর ইনচার্জ ফাহিম আহমদ চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো এমদাদ হোসেন ও সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাব-কমিটির কো-চেয়ারম্যান মো মিলওয়ার হোসেন মিলাদ, মো আমিনুল ইসলাম, এনামুল হক লিলু, সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, লিবন আহমদ, দেওয়ান সামসুল ইসলাম, মৃদুলাল ভট্টাচার্য, মমতাজুল করিম খান, মো রায়হান হোসেন খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি