দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাব-কমিটির প্রথম সভা রবিবার, ১৪ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাব-কমিটির ডাইরেক্টর ইনচার্জ ফাহিম আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো এমদাদ হোসেন ও সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাব কমিটির চেয়ারম্যান নিহার কুমার রায়, কো-চেয়ারম্যান মোহাম্মদ সাহিদুল হক, এ এইচ এম মোস্তাকিম চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, সদস্য ডা হোসেন আহমদ, আনোয়ার হোসেইন, জাকওয়ান হোসেন, জালাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
সভায় সিলেট চেম্বারের আর্ন্তজাতিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি সম্পর্কে বিষদ আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তি