সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা চলছে

প্রকাশিত May 10, 2023
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা চলছে

গত ৩০ এপ্রিল থেকে সারাদেশের ন্যায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এই কেন্দ্রে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ও জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যথানিয়মে অনুমোদিত পরীক্ষা উপকরণ নিয়ে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়। কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রয়েছে। শিক্ষক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া পরীক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে কেন্দ্র সচিবের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, বিভাগীয় কমিশনার, সিলেট; চেয়ারম্যান, সিলেট শিক্ষা বোর্ড; চেয়ারম্যান, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও চেয়ারম্যান, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি