সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৬ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে কর্নেল মো রোকনুজ্জমান খাঁন, পিএইচডি এইসি।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বিভাগের দু’জন শিক্ষার্থী প্রতিষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরে। এরপর শ্রেণিশিক্ষকগণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার তুলে দেন অধ্যক্ষ। এছাড়া তাদের ভাল ফলাফল ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া-প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিদায়ী শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অবদান রাখতে আহ্বান জানান।
তিনি দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদায়ী শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন, মানবিক গুণে সৃষ্টিশীল এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হওয়ার উপদেশও। সংবাদ বিজ্ঞপ্তি