সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণচূড়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 5, 2024
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণচূড়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির সাংস্কৃতিক ও বিনোদন বিষয়ক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার প্রায় ৩৫ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ৪ জানুয়ারি (২০ পৌষ) বিকেল ৪টায় সিকৃবির কেন্দ্রীয় শহীদ মিনারে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞা।
তিনি কৃষ্ণচূড়ার সকল সামাজিক কার্যক্রম আরও বৃহৎপরিসরে করার আহ্বান জানান।
কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সহসভাপতি সাথী দেবনাথ গোপার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মো শাহ আলমগীর, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড মৃত্যুঞ্জয় কুন্ডু, প্রক্টর অধ্যাপক ড মো মনিরুল ইসলাম ও কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সভাপতি অধ্যাপক ড এম এম মাহবুব আলমসহ সদস্যবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি