সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক অতিরিক্ত পরিচালক হলেন ড রানা

প্রকাশিত April 10, 2023
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক অতিরিক্ত পরিচালক হলেন ড রানা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক হিসেবে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড রানা রায় দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার, ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো বদরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আগামী দুই বছরের জন্য উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড মাহফুজুর রবের স্থলাভিষিক্ত করা হলো।
নতুন দায়িত্বে যোগদানের পর সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা মো জামাল উদ্দিন ভূঞার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড রানা রায় বলেন, ছাত্র সংশ্লিষ্ট সকল বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করার চেষ্টা করে যাবেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ড রানা রায় সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চিনের ইয়াংলিংয়ে অবস্থিত নর্থয়েস্ট এ এন্ড এফ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর ও কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তিনি কৃষি অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি বৈজ্ঞানিক গবেষণায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় বিভিন্ন পদক অর্জন করেন। সূত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি