সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে সদস্য হলেন অধ্যাপক ড মৃত্যুঞ্জয় কুন্ডু

প্রকাশিত December 6, 2023
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে সদস্য হলেন অধ্যাপক ড মৃত্যুঞ্জয় কুন্ডু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মৃত্যুঞ্জয় কুন্ডু নতুন সিন্ডিকেট সদস্য হয়েছেন।
সোমবার, ৪ ডিসেম্বর সিকৃবির রেজিস্ট্রার মো বদরুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেন ।
আদেশে বলা হয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ১৭(গ) মোতাবেক সিকৃবির সিন্ডিকেটের একজন সম্মানিত সদস্য হিসেবে দুই বছরের জন্য অধ্যাপক ড মৃত্যুঞ্জয় কুন্ডুকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড মৃত্যুঞ্জয় কুন্ডু তার প্রতিক্রিয়ায় জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। সিকৃবির চলমান গতিশীল ধারা অব্যাহত রাখতে ও নতুনভাবে শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালনই হবে তার একমাত্র লক্ষ্য। এই যাত্রায় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সকলের দোয়া ও সহযোগিতা চান। সংবাদ বিজ্ঞপ্তি